1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুরমা চা বাগানে মুজরি সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র হবিগঞ্জ শহরের যানজট নিরসনে সড়ক সংস্কার ও সম্প্রসারণের দাবি পাহাড়ে পুনর্জন্ম ও নবায়ন : প্রকৃতির সঙ্গে জীবনের চিরন্তন চক্র ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত গাজীপুর ইউপি সচিব কুতুবুল ইসলাম কবি-সাংবাদিক হাবীব ইমনের প্রয়াণ গানঃ মানুষের হৃদয়ের ভাষা, সময়ের সেতুবন্ধন  নাসিরনগরে বৃটিশ নির্মিত পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার প্রস্তর যুগে ফিরে যাবে ইরান: অবকাঠামোর যুদ্ধ, মানবিক সংকট ও একটি ভাঙা সেতুর প্রতীক যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাহুবলে মোবাইল কোর্ট, জরিমানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জের বাহুবল বাজার-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। বাজার তদারকির সময় একটি দোকানে পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮-এর ৩৮ ধারায় ১টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা এবং সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট