1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
৮০ লাখ টাকা আত্মসাৎ অভিযোগে ট্রাভেলস সলিউশন এর মালিকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রাজার বাজারে অনুমতি ছাড়া এলজিইডি’র রাস্তা কেটে ড্রেন নির্মাণ সবজি বাজারে স্বস্তি, বেড়েছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম, বাজারে গ্যাসের সংকট, দাম নিয়ে অসন্তোষ হবিগঞ্জে খোয়াই থিয়েটারের শোকসভা অনুষ্ঠিত গৃহবধূ থেকে জননেত্রী: নির্বাচনী প্রচারণায় নতুন দৃষ্টান্ত স্থাপন সিমি কিবরিয়ার সিলেট-১ আসনে আব্দুল মুক্তাদির নির্বাচিত: অভিনন্দন জানালেন জহিরুল হক (হিরু) ধর্মীয় ও সামাজিক কাজে বিল্লাল মিয়ার সহযোগিতা রমজান আসলে আরও বাড়ে লাখাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ চা শ্রমিকদের বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী ফয়সল- কালনেত্র হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফয়সল বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে

৮০ লাখ টাকা আত্মসাৎ অভিযোগে ট্রাভেলস সলিউশন এর মালিকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে সিলেটের জিন্দাবাজার এলাকার কানিজ প্লাজার একটি ট্রাভেলস প্রতিষ্ঠান ট্রাভেলস সলিউশন–এর মালিকসহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমল–১) আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মো. আব্দুর রহমান অভিযোগ করেন, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র হিসেবে নিজেদের ট্রাভেলস প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ৮০ লাখ টাকা গ্রহণ করে। এর মধ্যে নগদ ৩ লাখ ৯১ হাজার টাকা, বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫ লাখ ৮৪ হাজার টাকা এবং বিকাশে ২৫ হাজার টাকা নেওয়া হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাদ চৌধুরী, শফিকুর ইসলাম জুনেদ চৌধুরী, দীপা মনি, সিহাবুল ইসলাম স্বপ্নীল, আজাদুর রহমান (নয়ন), ফাহিম, নুসরাত বাশার অপু, মোজাফরুল ইসলাম ও জেসিকা নৌরিন বৃষ্টিকে। অভিযোগে বলা হয়, তারা সিলেট নগরের জিন্দাবাজারস্থ কানিজ প্লাজায় অবস্থিত ট্রাভেলস সলিউশন অফিসের মাধ্যমে বিদেশে পাঠানোর কার্যক্রম পরিচালনার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।

বাদীর দাবি, টাকা নেওয়ার পর আসামিরা সার্বিয়ার জাল ওয়ার্ক পারমিট ভিসার কপি সরবরাহ করে। পরবর্তীতে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি প্রদান করে। এছাড়া কয়েকজনের মূল পাসপোর্ট এখনও আসামিদের কাছে রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, আসামিরা বর্তমানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সুপরিকল্পিত ভাবে যোগাযোগ করে নতুন করে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ও।

এ ঘটনায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর একাধিক ধারায় মামলা দায়ের করে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ উদ্ধার ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট