1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ হবিগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি হবিগঞ্জ-৪ আসনে বিজয়ের স্বপ্ন দেখছে বিএনপি হবিগঞ্জ জেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন- কালনেত্র মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নির্বাচনে দশ লক্ষ বাহিনী, দেশজুড়ে নিরাপত্তা বলয়- কালনেত্র

নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

আসাদ ঠাকুর, অমনিবাস: নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে চুনারুঘাট থানা পুলিশ। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ায় মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা, রাজনৈতিক উত্তেজনা, প্রভাব বিস্তারের আশঙ্কা ও অপরাধ প্রবণতা বিবেচনায় উপজেলার কয়েকটি এলাকা ও ভোটকেন্দ্রকে নিরবচ্ছিন্ন নজরদারির আওতায় আনা হয়েছে। এসব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাদা পোশাকে পুলিশের উপস্থিতি এবং রাত্রীকালীন টহল বাড়ানো হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ষফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা ঠেকাতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছি। গুজব, অর্থের প্রভাব কিংবা পেশিশক্তির ব্যবহার—কোনোটিকেই ছাড় দেওয়া হবে না।”

অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে—এমন ব্যক্তি ও গোষ্ঠীগুলোর গতিবিধি ইতোমধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, ভোটগ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে স্ট্যাটিক পুলিশ ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্য, মোবাইল টিম ও কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে দ্রুত সহায়তার জন্য রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিভ্রান্তিকর তথ্য, উসকানিমূলক পোস্ট বা গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, “ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুরক্ষা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ—সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।”

স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, মাঠপর্যায়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তাদের আশা, এই কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চুনারুঘাটে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ.ক.সিআর.৩৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট