1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংরক্ষিত কৃষিজমি ও গ্রামীণ এলাকা এখন ভূমিখেকো চক্রের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিরাতে অবৈধ ভেকু মেশিন দিয়ে নির্বিচারে মাটি কাটা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত হলেই শুরু হয় মাটি কাটার কাজ। ভারী ট্রাক ও ট্রাক্টরের চলাচলে গ্রামের পাকা রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অনেক স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তারা ইউএনওকে একাধিকবার বিষয়টি জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এক ভুক্তভোগী বলেন, “বারবার জানানো সত্ত্বেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। মনে হচ্ছে প্রশাসনের ছত্রছায়ায় তারা কাজ করছে।”

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ভূমিখেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আইন অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ হলেও বাহুবলে প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চলছে।

এ বিষয়ে ইউএনও লিটন চন্দ্র দে বলেন, পর্যাপ্ত পুলিশ না থাকায় নিয়মিত অভিযান চালানো কঠিন। তবে শিগগিরই অভিযান চালানো হবে।

বাহুবল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী দায়িত্বের কারণে অভিযান সীমিত রয়েছে। নির্বাচন শেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট