1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময়

হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাধা, হট্টগোল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পূর্বনির্ধারিত প্রচারণা কার্যক্রম শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দেওলগাঁও গ্রামে পৌঁছামাত্র তাহেরীর গাড়িবহরকে বাধা দেন সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী। তারা মোমবাতি প্রতীকের স্লোগান ও প্রচারণা বন্ধের দাবি জানান।
এ সময় বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট বিএনপি নেতাকর্মীদের হাতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।
ঘটনাস্থল ত্যাগের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, “নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।”
তিনি আরও বলেন, “বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়িবহরও কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তবে মনে রাখতে হবে—প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ঘটে। বিষয়টি একটি ভুল বোঝাবুঝি।”
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সফিকুল ইসলাম জানান,“ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজখবর নিচ্ছি।”
দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট