
আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার আমতলী নামক স্থানে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস সহ রাজন রবিদাস (২২) ও অক্ষয় কর্মকার (২৬) নামের ২ জনকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
গত শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এস আই সাকিবের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। ওই সময় মালামাল পরিবহনকালে মাইক্রো ও উল্লেখিত ২ ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত রাজন বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের লছমি রবিদাস ও অক্ষয় একই এলাকার মতিলাল কর্মকারের পুত্র।
আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার ও মাইক্রো বাসের মূল্য ৮ লক্ষ টাকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিলো বলে জানান, ওসি (ডিবি) এ কে এম শামীম হাসান।
দ.ক.সিআর.২৬