1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

হবিগঞ্জে ৯২টি সীসার পিলেটসহ তিনটি এয়ারগান উদ্ধার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

জিয়াউর রহমান (সাজন) শায়েস্তাগঞ্জ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ৯২টি সীসার পিলেটসহ তিনটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানের সময় একটি বাঁশবাগানের ভেতর পাটের বস্তা ও প্লাস্টিকের কৌটার মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান ও ৯২টি সীসার পিলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এসব এয়ারগান ও সীসার পিলেট নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।

র‍্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডিমূলে হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট