রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

হবিগঞ্জে ৯টি উপজেলায় বিজিবি মোতায়েন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হতে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার নয়টি উপজেলায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ১৭ প্লাটুন সদস্য একযোগে মাঠে দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ভোট কেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক অস্থায়ী চেকপোস্ট, যেখানে চলছে নিয়মিত তল্লাশি কার্যক্রম। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ কার্যক্রম আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।

বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। ইতিমধ্যে বিজিবি প্লাটুন সমূহ প্রতিটি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে অবস্থান গ্রহন করেছে। মোতায়েতকৃত বিজিবি জেলা/উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে সমন্বয় করে কাজ করছে, যাতে নির্বাচনী এলাকাগুলোতে শান্তি শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম* বলেন,“ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য । নির্বাচনকালীন পুরো সময় জুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মোতায়েনকৃত বিজিবির দৃশ্যমান কার্যক্রম ও উপস্থিতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা জানিয়েছেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ফলে ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার আস্থা ফিরে পেয়েছেন । সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews