1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির দাফন, এলাকায় শোকের ছায়া

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির দাফন একই দিনে সম্পন্ন হয়েছে। গত সোমবার উপজেলার পৃথক দুটি গ্রামে জানাজা শেষে তাঁদের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আকস্মিক ও মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি রাতে পিকআপ ভ্যান নিয়ে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে রিপন মিয়া (২৫)। পথে পদ্মা সেতুর নিকটবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাঁর পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তরুণ এই যুবক। সোমবার বুল্লা গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

অন্যদিকে, কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মুখলিছুর রহমান। ৫ দিন আগে দ্রুতগামী একটি হাইয়েস গাড়ির ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। এরপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিংহগ্রামে তাঁর জানাজা শেষে দাফন করা হয়।

একই দিনে দুই গ্রামের দুই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে। নিরাপদ সড়কের দাবি জানিয়ে অনেকেই এই মর্মান্তিক পরিণতির জন্য গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট