1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

গত ২৫ জানুয়ারি “জারুলিয়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে হামলার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন জারুলিয়া বাজারের মেডিসিন কর্ণারের স্বত্তাধিকারী ও ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নূরুল ইসলাম সাজল।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে গতকাল ২৫ জানুয়ারি মোঃ রুবেল আহমেদ ও তার দলীয় লোকদের নিয়ে জারুলিয়া বাজারে মোমবাতির প্রচারণা করছিল। জারুলিয়া বাজারে আমার ফার্মেসীর ব্যবসা আছে। আমি আমার প্রতিষ্ঠানে ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত তখন আমার আশপাশের প্রত্যেকটি দোকানে লিফলেট বিতরণ করছিল তারা, এসময় তাদের একজন আমাকে লিফলেট দিতে চাইলে কথিত মোঃ রুবেল আহমেদ নামে ছেলেটি বলে উঠে এখানে লিফলেট দেওয়ার কোনো দরকার নেই, এ রাজাকারের দল! এ জামাইত্তা রগকাটার দল! এতসত্তেও আমি তাকে ধাক্কা দেই নাই বা কোনো অশোভন আচরণও করি নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। অভিযেগে উল্লেখিত রুবেলকে আমি ধাক্কা দিয়েছি এমন কোনো স্বাক্ষী সে দিতে পারবে না, এত মানুষের উপস্থিতি প্রচারণায় কেউ দেখলনা ঘটনা এটা কেমন কথা! আমার ফার্মেসীর সিসিটিভি ফুটেজ এসে দেখে যাওয়ার অনুরোধ করছি।

একটি পক্ষ নিজেরাই আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও সাংগঠনিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

লিখিত বক্তব্যে নুরুল ইসলাম সাজল আরও বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে জারুলিয়া বাজারে সুনামের সহিত ফার্মেসী ব্যবসা করে আসছেন। কারও সাথে আমার কোনো অশোভণ আচরণ ইতিপূর্বে ঘটেনি। আমি এমন অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারিনা বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews