1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

চুনারুঘাটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

 

স্থানীয় সংবাদদাতা: এ.কে. ফাউন্ডেশন-এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকাল ৯টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ীতে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করেন গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোঃ রুমান চৌধুরী।

ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ.কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৮’শত সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছানিপড়া রোগীদের চিকিৎসা দেন।

প্রায় ৮’শত রোগীকে প্রাথমিকভাবে ঔষধ, চশমা ও ড্রপ সরবরাহ করা হয়। পরীক্ষার পর ৬০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত একে ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৪ হাজারের অধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন এবং ৩’শত ৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক আহমেদ চৌধুরী লিমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরীসহ উপস্থিত ছিলেন- আহাদ জমাদার, সেলিম জমাদার, পল্লী চিকিৎসক আলমগীর হোসেন, ১নং গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক সোহেল জমাদার, মোমিন মেকানিক, সাব্বির চৌধুরী, আরিফ আহমেদ, বাছির জমাদার, জামাল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট