1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, মা আহত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। আহত জেসমিন বেগম শিশুটির মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রবিবার বিকেল ৪টার সময় উপজেলার আউশকান্দি বাজার থেকে তারা ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন।
আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট