1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈছাআ’র ৩ নেতা আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্স-এর মালিক ও টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো
এনামুল হক সাকিব (২৪), পিতা: আব্দুল মতিন, ঠিকানা: উমেদনগর, হবিগঞ্জ পৌরসভা। মো. মোশারফ (১৯), পিতা: আব্দুল কাইয়ুম, ঠিকানা: নছরতপুর, রিচি, সদর, হবিগঞ্জ।
মো. শিহাব আহমেদ (২০), পিতা: শাহ আলম, ঠিকানা: উমেদনগর পুরানহাটি, হবিগঞ্জ পৌরসভা।

পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে ২০২৫ তারিখে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট