1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে দিনভর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক্টর, বালু উত্তোলনের ১০টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।

ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ও জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাশতলা-কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন স্থান ও নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর, ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে আলাপ ও সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এ ছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে আমকান্দি এলাকার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ অলিউর রহমান সোহাগকে (৩০) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে নয়জনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট