1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে কৃষকদের মাঝে আখ চাষের প্রণোদনা বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

নাহিদ হাসান, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে আখ চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকের হাতে এই সহায়তার উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে আখ চাষের জন্য ৪ হাজার ৫০০টি আখের চারা প্রদান করা হয়। এছাড়া সারের চাহিদা পূরণে প্রত্যেককে ২২ কেজি টিএসপি ও ১৮ কেজি পটাশ সার দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৩০ কেজি সেট (বীজ আখ) এবং সেচ খরচ বাবদ নগদ ১ হাজার ৪০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে আগ্রহী করে তোলা হচ্ছে। আখ একটি অত্যন্ত লাভজনক ফসল। এই সহায়তার ফলে স্থানীয় পর্যায়ে আখের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক এবং সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার। এসময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস থেকে জানানো হয়েছে, আখের আবাদ সম্প্রসারণে কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার পাশাপাশি এ ধরনের সরকারি সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট