1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাটে আওয়ালীগ নেতা জসিম গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

​হবিগঞ্জের চুনারুঘাটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
​বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় জসিম উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​অভিযান চলাকালে বিট অফিসার জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন উলুকান্দি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

​বিভিন্ন সূত্রে জানা যায়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন জসিম। তিনি চুনারুঘাট থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার ৪৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

​চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews