1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে কৃষক লীগ নেতা লুৎফর গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বাহুবল উপজেলার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান কে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে একটি পুলিশ টিম নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে স্নানঘাট ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ লুৎফর রহমান (৩৫) উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেপুর গ্রামের রমিজ উল্লাহ’র ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews