1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি : পৌষের কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা বাড়ে, এতে হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠে।

সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা সদর, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে ঘুরে ঘুরে দুঃস্থ অসহায় মানুষদের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক রতন সরকার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের উদ্যোগ কেবল অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করে না, বরং সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে দৃঢ় করার একটি শক্তিশালী বার্তা দেয় বলে মনে করেন এলাকার সচেতন মহল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews