1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কুড়িগ্রামের ৬জন সহ সারাদেশে ৭১জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

কুড়িগ্রাম প্রতিনিধি : সরকার সারাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়। এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর তালিকাভুক্ত ব্যক্তিরা রয়েছেন।

জামুকা সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও সনদ গ্রহণ করেছিলেন। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়। বর্তমানে সারাদেশে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

সনদ বাতিল হওয়া তালিকায় কুড়িগ্রামের ছয়জন রয়েছেন। তারা হলেন, সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ গ্রামের করিমবক্স সরকারের পুত্র মোঃ আব্দুল হাই সরকার (লাল মুক্তিবার্তা নং- ০৩১৬০১০২৬৬), কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার কছিয়ত ব্যাপারীর পুত্র মোঃ নছর উদ্দিন (লাল মুক্তিবার্তা নং- ০৩১৬০১০৩২৭), উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের মোঃ আব্দুল আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান (লাল মুক্তিবার্তা নং- ০৩১৬০৭০০৭১), ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত নৈম উদ্দিন শেখের পুত্র মোঃ আঃ মালেক (লাল মুক্তিবার্তা নং- ০৩১৬০৪০৪০৮), নাগেশ্বরী উপজেলার আনছার হাট এলাকার নামাহালা বামনডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের পুত্র মোঃ খবির আলী (ভারতীয় তালিকা নং-৩৮০২৯) এবং ভুরুঙ্গামারী উপজেলারপাথরডুবি ইউনিয়নের পাথরডুবি গ্রামের মোঃ মনসপ আলীর পুত্র মোঃ শুকুর আলী (ভারতীয় তালিকা নং-৪০৩৫৮)।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট