1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

বড়দিন উপলক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন গির্জা পরিদর্শন করেন পুলিশ সুপার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতি বার হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জেলার বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

এসময় জেলায় অবস্থিত গির্জা এবং চার্চ পরিদর্শনকালে পুলিশ সুপার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews