1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বাহুবলে ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগ নেতা বাদল চক্রবর্তী গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিশেষ ক্ষমতা আইনে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগ নেতা বাদল চক্রবর্তী কে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশে এসআই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাদল চক্রবর্তী (৫৫) বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং চিচিরকোট গ্রামের বাসিন্দা মনিন্দ্র চক্রবর্তীর ছেলে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট-২ এর আওতায় বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট