1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

সিলেট শহীদ মিনারে দুদিনব্যাপী ‘হাছন উৎসব–২০২৫’ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

হাছনরাজা লোক সাহিত্য ও সংস্কৃতির পরিষদের উদ্যোগে সিলেট নগরীর কেন্দ্রস্থল শহীদ মিনার প্রাঙ্গণে দুদিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘হাছন উৎসব–২০২৫’। লোকসংস্কৃতি, সংগীত ও সাহিত্যচর্চার মিলনমেলায় উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে।

উৎসবজুড়ে মরমী কবি ও দার্শনিক হাছন রাজা’র জীবন, দর্শন ও গান নিয়ে আলোচনা, লোকসংগীত পরিবেশনা, কবিতা পাঠ, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও অর্থবহ।

আয়োজকরা জানান, হাছন রাজা’র মানবতাবাদী দর্শন ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উৎসবের মূল লক্ষ্য। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আয়োজনকে সফল করে তোলে।

গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “হাছন উৎসব শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি আমাদের লোকঐতিহ্য ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সেতুবন্ধন তৈরি করছে। এ ধরনের আয়োজন লোকসংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উৎসবের শেষ দিনে অংশগ্রহণকারী শিল্পী ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews