1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বাহুবলে অপারেশন ডেভিল হান্ট-২ জোরদার: চাঁদাবাজ ও সিন্ডিকেটের দিন শেষ- ওসি

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তদবিরবাজ, দালাল সিন্ডিকেট, তৈলবাজ ও চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ওসি সাইফুল ইসলাম। একই সঙ্গে তিনি অপারেশন ডেভিল হান্ট-২ অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পরপরই এক দৃঢ় বক্তব্যে ওসি সাইফুল ইসলাম বলেন, “যারা থানাকে ব্যবহার করে চাঁদাবাজি, তদবির কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। থানা কোনো দালালের আশ্রয়স্থল নয়। এই থানাকে আমি নির্যাতিত, নিরীহ ও অসহায় মানুষের ভরসার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমি এখানে এসেছি জনগণের সেবা করতে, কারো অনৈতিক তদবির শুনতে নয়। যেকোনো নির্যাতিত বা সমস্যাগ্রস্ত মানুষ সরাসরি আমার কাছে আসবেন। বাহুবল মডেল থানায় দালাল, চাঁদাবাজ ও তৈলবাজদের কোনো স্থান নেই।”

বাহুবলবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে নবাগত ওসি বলেন, “আপনারা আমাকে সহযোগিতা করুন, কাজ করার সুযোগ দিন। আমি ২৪ ঘণ্টা জনগণের সেবায় প্রস্তুত। মাদক, ইয়াবা, মদ, জুয়া ও চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গ্রাম্য দাঙ্গা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইভটিজিং বন্ধে পুলিশ কঠোর থাকবে।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “কেউ যদি থানায় অনৈতিক দাবি আদায় বা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে ওসি সাইফুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাই আমার প্রধান অঙ্গীকার।”

বাহুবল মডেল থানার নবাগত ওসির এমন দৃঢ় ও স্পষ্ট অবস্থানে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের আশা, তার নেতৃত্বে থানায় স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচারের পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews