1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নির্বাচনী ওয়াদা পূরণে দৃষ্টান্ত স্থাপন করলেন বাহুবলের চেয়ারম্যান সালেহী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশংসনীয় উদাহরণ স্থাপন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন সালেহী। জনসেবার অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত নিজের সম্মানি এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে বিতরণ করেছেন।

আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকালে বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মানি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নসহ আশপাশের মসজিদসমূহের ইমামগণ উপস্থিত ছিলেন এবং সালেহীর উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় চেয়ারম্যান আনোয়ার হোসেন সালেহী বলেন, “ইসলামের খেদমতে যারা সারাজীবন নিবেদিত, তারা সমাজের আলোকবর্তিকা। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। নির্বাচনী ওয়াদা অনুযায়ী আজকের এই কর্মসূচি সম্পন্ন করতে পেরে আমি পরম আনন্দিত।”

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ইমামদের প্রতি সম্মান প্রদর্শনের এই কার্যক্রম নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও চেয়ারম্যান সালেহী এমন মানবিক, সমাজমুখী ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ উদ্যোগ অব্যাহত রাখবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট