1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কুড়িগ্রামে আমন ধান ও চাল সংগ্রহ- ২০২৫//২৬ এর শুভ উদ্বোধন

সেকান্দর আলী লেমন
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

কুড়িগ্রাম সদর উপজেলায় স্থানীয় আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ কুড়িগ্রাম সদর এর আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইসমাইল হোসেন।

ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান পলাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর এলএসডি শরীফ আহমেদ, মিলার- শহিরুজ্জামান সাজু, মাইদুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম, আহম্মেদ আলী, মাহমুদুন্নবী মুন্না, আঃ করিম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ১শ ১৯ মেট্রিক টন ধান ও ১হাজার ৬শ ৮ মেট্রিক টন চাল মিলের মালিকের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করা হবে।

এবার এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং চাউলের মূল্য প্রতি কেজি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট