1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আহম্মদাবাদ ইউনিয়নে এস এম ফয়সলের সমর্থনে বিশাল জনসভা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে

চুনারুঘাটের ২ নং আহম্মদাবাদ ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় আমরোড বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়।

আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবরুর সভাপতিত্বে ও শামীম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, বর্তমান সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি আব্দুল হাই চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার, রানীগাঁও বিএনপির সভাপতি আবু ছালেহ মো. শফিকুর রহমান, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার মোহাম্মদ শহীদ, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

এ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী ও সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও শাহনেওয়াজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এস.এম. ফয়সল বলেন, চুনারুঘাট উপজেলার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, ফয়সল সাবের পক্ষে ছিল, আগামীতেও থাকবে। ইনশাআল্লাহ্

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট