1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

মুফিজুর রহমান নাহিদ : সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিহাসের সেরা নির্বাচন জনগণকে উপহার দেব।

নগরীর যানজট নিরসনের লক্ষ্যে নিবন্ধনহীন অবৈধ সিনএনজি ও থ্রি হুইলার বন্ধ করার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাস টার্মিনালের সম্প্রসারণ, রাস্তায় ম্যানহোলে ঢাকনা দেওয়া, বাস টার্মিনাল সিসি টিভির আওতায় আনা এবং টার্মিনালের অভ্যন্তরে ও বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন৷

কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে। পরস্পরের প্রতি সহনশীল আচরণ করতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মু: মাসুদ রানা, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধি, প্রেস ক্লাব ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট