1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে বিএনপি প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম. ফয়সলের সমর্থনে চুনারুঘাটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীকুটা বাজার প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল আলম এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল। তিনি বলেন, “বিএনপির মহানায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষ মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে তারেক রহমান আপনাদেরকে সম্মানিত করবেন।” তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের হিন্দু ভাইয়েরা কোনো ভয় পাবেন না—বিগত সরকারের চেয়েও বেশি নিরাপত্তা প্রদান করা হবে, ইনশাল্লাহ। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার, সাতিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, যুবদলের সদস্য সচিব কাউন্সিলরজালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, ১ম যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া।

এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শ্রীকুটা বাজার প্রাঙ্গণ সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা যায়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews