1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে: মুখলিছুর রহমান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উছমানপুর প্রাণ কোম্পানির সামনে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাও ইদ্রিস আলী। এতে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. নুরুল ইসলাম (সাজল), উপজেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক, ইউনিয়ন টিম সদস্য মো. খলিলুর রহমান, আজিজুর রহমান রুবেল, মো. ফজলুর রহমান (কাইয়ুম মাস্টার), আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মস্তুফা হুসাইন (মস্তু), চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সরকারি গাছ, কারো বাড়ির ফল, টিউবওয়েলের পাইপ কিংবা রাস্তার বালু-মাটি কেউ লোপাট করতে পারবে না। দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।”

সভায় নুরুল ইসলাম সাজল বলেন, “হুমকি-দামকি বা দাপট দেখিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ। আমরা ঐক্যবদ্ধ থাকলে চোর-বাটপার, চাঁদাবাজ, অবৈধ বালু-মাটি ব্যবসায়ী ও মাদক কারবারিদের কোনো পালানোর পথ থাকবে না।”

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট