1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে দেওরগাছ ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট : ‎চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম. ফয়সলের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত এ সভার প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।

‎শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান দেন। সমাবেশে চুনারুঘাট–মাধবপুরের যুবসমাজের আইকন ও সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “মাধবপুরে বাসী বাগানবাসী যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করেছি, ঠিক তেমনি চুনারুঘাটেও কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনাদের অধিকার নিয়েই আপনাদের পাশে দাঁড়াতে এসেছি, সমস্যা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

‎ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম নির্যাতন বন্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আমি আছি। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন। তিনি আরও জানান, যে বারবার ব্যর্থ হলেও তিনি অভিযোগ না করে মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

‎সমাবেশে তিনি আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আপনাদের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ ছয় বছরের কারাবাস ও কর্মীদের ত্যাগের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় দেওরগাছ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

‎মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মোজাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, হবিগঞ্জ আদালতের পিপি ও বিএনপি নেতা আব্দুল হাই, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শহীদ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম শিমুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়ার যুগ্নআহ্বায়ক শফিক মিয়া মহালদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ন আহ্বায়ক সাইফুল সিদ্দিকী, যুগ্ন আহ্বায়ক শাহনেওয়াজ, ছাত্রনেতা মোস্তফা কামাল হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

‎এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা ও মতামত প্রদান করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews