1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী- সৈয়দ মোঃ ফয়সল

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন-বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশে সকল ধর্মের লোকজন রাষ্ট্রের দেয়া সুযোগ-সুবিধা সমান ভাবে ভোগ করবে এবং সমান নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির ১৬ নাম্বার দফায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও কার্যক্রর নিশ্চয়তা প্রদান। তাই দেশের মানুষ আজ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন পারিবারিক ভাবে চুনারুঘাট বাসীর সঙ্গে আমাদের পরিবারের একটি বন্ধন রয়েছে দীর্ঘকাল থেকে। আমার বড় ভাই সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম কায়সার সাহেব এলাকার জনপ্রতিনি হিসাবে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে গেছেন। উনার পথ অনুসরন করে আমিও দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সরকারি কোন দায়িত্ব আমি পাইনি কিন্তু তাই বলে আমি থেমে থাকিনি। চুনারুঘাট মানুষের দুঃখ-কষ্ট দুর করার জন্য আমার নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় খোয়াই নদীর উপর ৩টি ব্রীজসহ শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছি। ব্যক্তিগত তহবিল থেকে শীত বস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। রোজার সময় ঈফতার সামগ্রী দিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকার খাদেম হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রতীক দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতা ও ভোট চাই।

বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে মদন মোহন জিউর বিগ্রহ আখড়ায় তারকব্রষ্ম হরিনাম সংকীতন অনুষ্টানে ভক্ত বৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় চুনারুঘাট পৌর সভার সাবেক মেয়র নাজিমউদ্দিন শামসু,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালূকদার,যুবদলের আহবায়ক এড. মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নাঈম মোঃ হালিম, উৎসব কমিটির সভাপতি কৃষ্ণপদ ভট্রচার্য্য, সাধারন সম্পাদক কালিপদ আচায্য প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews