1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের টহল জোরদার

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে থানা পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা, জনবহুল স্থান, বাজার ও মূল সড়কগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।

চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, অপরাধ দমন, জননিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন দিন-রাত দুই পালায় টহল পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতে দ্রুতগামী মোটরসাইকেল টহল ও পায়ে হেঁটে টহল—দুই ধরনের কার্যক্রমই আরও শক্তিশালী করা হয়েছে। রাত্রীকালীন টহলের পাশাপাশি দিনের বেলাতেও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত প্রতিরোধ করা যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। অপরাধীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। উপজেলার প্রতিটি এলাকাকে নজরদারির আওতায় আনতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছে, নিয়মিত টহলের ফলে এলাকায় নিরাপত্তা আরও বেড়েছে এবং অপরাধের আশঙ্কা কমে এসেছে।

চুনারুঘাট থানা পুলিশ নিশ্চিত করেছে—পরিস্থিতি আরও উন্নত রাখতে নিয়মিত টহল আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে চলতে থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews