1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু

হবিগঞ্জ পুলিশ সুপারের বিদায়: রেখে গেলেন জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিলেন পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান। দায়িত্ব পালনের অল্প সময়জুড়ে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে রেখেছেন অনন্য ভূমিকা।

গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হবিগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি। দায়িত্বগ্রহণের প্রথম দিন থেকেই তিনি পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ও সেবামুখী করে তুলতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেন। বিশেষ করে মাদক, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে পরিচালিত অভিযানে তার নেতৃত্বে পুলিশ বাহিনী সফলতা অর্জন করে।

বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“জনবান্ধব পুলিশিংয়ের স্বপ্নে হবিগঞ্জে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। এই জেলার মানুষ আমাকে যে ভালোবাসা, সহযোগিতা ও সম্মান দিয়েছে, তা আমার কর্মজীবনের সম্পদ হয়ে থাকবে। অসংখ্য পরিচিত ও অচেনা মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ—সবকিছুই হৃদয়ে গেঁথে থাকবে।”

তিনি আরও বলেন,
“হবিগঞ্জবাসীর ভালোবাসা আমার কাছে অমূল্য। আইনের শাসন প্রতিষ্ঠায় আমি আপ্রাণ চেষ্টা করেছি। জেলা পুলিশের প্রতিটি সদস্য আমার কাজকে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।”

তার বিদায়ে জেলা পুলিশে সহকর্মী সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মকর্তারা জানান, বিদায়ী এসপি সবসময় অনুপ্রেরণা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশ আরও সুসংগঠিত ও পেশাদার হয়ে ওঠে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিদায় নিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনকালে মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সদাচরণ তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

হবিগঞ্জবাসীর প্রতি গভীর ভালোবাসা রেখে পুলিশ সুপার তার নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।

জেলার মানুষের আশা—নতুন কর্মস্থলেও তিনি একইভাবে দায়িত্বশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে এগিয়ে যাবেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট