Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

বাহুবলে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ জন গ্রেফতার

By কালনেত্র
নভেম্বর ১৬, ২০২৫ 1 Min Read
০

 

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত টানা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানায় দায়ের হওয়া মামলা নং–০৯/১৭৬, তারিখ ১ নভেম্বর ২০২৫–এর এজাহারভুক্ত ও তদন্তে চিহ্নিত আসামিদের মধ্যে গ্রেফতারকৃত পাঁচজন হলেন— ১) মোঃ শওকত আলী (২৭), পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন, সাং: চকমন্ডল কাপন, থানা: বাহুবল। ২) মোঃ লিয়াকত আলী (৩৩), পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন, সাং: চকমন্ডল কাপন, ২নং পুটিজুরী ইউপি, থানা: বাহুবল। ৩) জুয়েল মিয়া (৩৮), পিতা: আব্দুল মতিন, মাতা: শান্তি বেগম, সাং: মন্ডলকাপন, থানা: বাহুবল। ৪) মোঃ তোফায়েল আহমদ ওরফে তন্ময় (২১), পিতা: মৃত মন্নান মিয়া, মাতা: রুপিয়া খাতুন, সাং: পানিউমদা (হুরারপাড়া), থানা: নবীগঞ্জ; বর্তমান ঠিকানা: নোয়াপাড়া, ২নং পুটিজুরী ইউনিয়ন (নানা আব্দাল মালেকের বাড়ি), বাহুবল। ৫) নজরুল ইসলাম (২৪), পিতা: মোঃ মেহের আলী, মাতা: জাহানারা খাতুন, সাং: কালনী নোয়াবাদ, ৪নং রিচি ইউপি; বর্তমান ঠিকানা: পুটিজুরী বাজারস্থ আছকির মিয়ার বাড়ি, থানা: বাহুবল।

থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

অসহায় পরিবারের পাশে প্রবাসী চার বন্ধু, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সৌজন্যে অর্থ সহায়তা

Next

স্বাক্ষর প্রতি ৫-১০ হাজার উৎকোচ নেয়া শিক্ষাকর্মকর্তা আবারও আলোচনায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র