Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

বাহুবলে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান, ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ

By কালনেত্র
নভেম্বর ১৫, ২০২৫ 1 Min Read
০

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ  হবিগঞ্জের বাহুবলে সরকারি বন্ধের দিনেও থেমে নেই প্রশাসনের অভিযান। অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং সহকারী কমিশনার (ভূমি) – এসিল্যান্ড মো. মাহবুবুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর সরকারি ছুটির দিনেও প্রশাসন অভিমান চালিয়ে একটি ড্রেজার মেশিন, পাইপসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। এ সময় অভিযানে সহায়তা করেন বাহুবল মডেল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও
মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, “যে-ই হোক, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করলে ছাড় দেওয়া হবে না। সরকারি ছুটির দিনে কেউ ভাববে না যে নজরদারি কমে যাবে—অবৈধ কার্যক্রম দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় এসিল্যান্ড মো. মাহবুবুল ইসলাম আরও বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান চলবে।”

এলাকাবাসীরা জানান, অবৈধভাবে বালু তোলার কারণে নদীর ধার ভাঙন, ফসলি জমি ক্ষতি এবং জনপথের মাটি সরে গিয়ে চলাচলে সমস্যা দেখা দিচ্ছিল। প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে তারা আরও বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত হলে দুঃসাহস কমে যাবে। এলাকায় শান্তি ফিরবে।”

হঠাৎ অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করায় এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই স্থান ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

সেতু নয়, এখন মরণফাঁদ! দুই বছর ধরে দুর্ভোগে সুরমা চা বাগানবাসী

Next

সাতছড়িতে বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র