1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
​মাধবপুর প্রতিনিধি: ​হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজারে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাধবপুর আর্মি ক্যাম্প পরিচালিত এই অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে শাহজিবাজারের বেনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
​স্থানীয় সূত্র মতে, গত কয়েকদিন ধরে শাহজি বাজার ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এই দ্রুত অভিযান নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
​অভিযান শেষে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।
​মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা  জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত মামলা নেওয়া হচ্ছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট