1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে অপারেশন ক্লিনহার্ট অভিযানে সাবেক যুবলীগ নেতা সালেক মেম্বার গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

সারোয়ার নেওয়াজ শামীম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় “অপারেশন ক্লিনহার্ট” অভিযানের অংশ হিসেবে গাজীপুর ইউনিয়নের মাদক সম্রাট ও বহু অপকর্মের হোতা মোঃ সালেক মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি টিম তার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সালেক মিয়া গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সালেক মিয়া এলাকার মাদক, ভারতীয় গরুচোর,ভারতীয় অবৈধ মালামাল এবং আওয়ামীলীগ সরকারের এমপি মন্রীদের সাথে সম্পর্ক গড়ে পাহাড়ি ভূমি দখল করে বাগান বাড়ি নামে অপরাধ রাজ্য গড়ে তুলেন। চুনারুঘাট ও শ্রীমঙ্গলে তার বিশাল বাহিনী রয়েছে। তাদের মাধ্যমে সে মাদকসহ ভারতীয় চোরাই গরু এবং অন্যান্য অবৈধ মালামাল দেশের বিভিন্ন জায়গায় প্রাচার করে থাকে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন আমরা তার বিরুদ্বে সত্য বলতে পারি না, তার এই এলাকায় বড় অপরাধী সিন্ডিকেট কাজ করে।সরেজমিন ঘুরে আমরা তার বহু অপকর্মের প্রমাণ পেয়েছি। বিস্তারিত পরবর্তী সংবাদে আসবে।সে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলেও জানা গেছে। এর আগে তিনি বৈষম্যবিরোধী এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

জানাযায়, সম্প্রতি জামিনে বের হয়ে সালেক মিয়া আবারও তার অপরাধে সক্রিয় হয়ে ওঠেন এবং আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি মিছিলের আয়োজনের পায়তারা করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি নাশকতা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতে চলবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি রোধে এ অভিযান আরও জোরদার করা উচিত। তার বিরুদ্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews