1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

রবিবার (৯ নভেম্বর) চুনারুঘাট বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। তারা বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সলের পরিবর্তে শাম্মি আক্তারকে মনোনয়নে পূণঃ বিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, “বর্তমান প্রার্থী প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন না। তাই তরুণ ও যোগ্য নেত্রী শাম্মী আক্তারকে পুনর্বিবেচনা করা হোকএটাই তৃণমূলের দাবি।”

চুনারুঘাট পৌর ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান সুজন বলেন, “দলের কঠিন সময়ে শাম্মী আক্তার সবসময় ছাত্রদলের পাশে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা রাজপথের অগ্নিকন্যা।”

এছাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত বলেন, “আমরা রাজপথে মামলা-মোকদ্দমায় যখন বিপর্যস্ত, তখন শাম্মী আক্তার ছিলেন আমাদের সাহসের প্রতীক। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাই তাঁর মনোনয়ন পূর্ণ বিবেচনা করা উচিত।”

বিক্ষোভে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন এবং একই দাবি ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট