1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে : মাহফুজ আনাম

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

সাংবাদিকতা ক্রমেই চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে মাহ্‌ফুজ আনাম এসব কথা বলেন।

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমার সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চরম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পৃথিবীময় প্রযুক্তি, আদর্শ, বর্ণবাদ ও পপুলিজম—এ সব কিছুর ভেতরে সাংবাদিকরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।

এ সব কিছুর মধ্যে বাংলাদেশের সাংবাদিকরা সাধারণত সরকারের নিপীড়নের শিকার হন উল্লেখ করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা সাংবাদিকরা সাধারণত সরকারের নিপীড়নের শিকার হই। কারণ আমাদের মানসিকতা থাকে জনগণের কথা বলা, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও মানবাধিকারের পক্ষে থাকা। কিন্তু সরকার সমালোচনা পছন্দ করে না, তারা প্রশংসা চায়। তাই স্বাধীন সাংবাদিকতা সব সময়ই সরকারের চাপের মুখে পড়ে।’

পৃথিবীময় সাংবাদিকতা বিভিন্ন দেশের সরকারের নিপীড়নের বিরুদ্ধেই সংগ্রাম করে প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ওপরে আক্রমণটা বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতার ওপর নতুন ধরনের নিপীড়ন আসছে। আমি মনে করি, সংবাদপ্রবাহের মাধ্যমেই সাংবাদিকতার সবচেয়ে বড় হুমকি আসছে।’

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট