1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার পরিচালক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় বলৎকারের অভিযোগে এক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)।

হাফেজ ইমরান তাহসিনুল কুরআন মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি চুনারুঘাট পৌরসভার ডিসিপি হাই স্কুল সংলগ্ন পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ ওঠে পরিচালক ইমরান সরকারের বিরুদ্ধে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।

আটক ইমরান সরকারের বাড়ি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের হিমালিয়ায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, অভিযুক্ত ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews