বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হাসিনার আমলে জনগণ ভোট দিতে পারেনি, দিয়েছে গুন্ডা পান্ডারা- শাম্মি

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

কাজী মাহমুদুল হক সুজন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার সিফা বলেছেন, খুনি হাসিনার আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি, ভোট দিয়েছে আওয়ামীলীগের গুন্ডা পান্ডারা। আগামী সংসদ নির্বাচনে দেশের জনগণ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবে। হবিগঞ্জ ৪ আসনে যে’ই মনোনয়ন পাক আমরা তার পক্ষে কাজ করবো। কারণ ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। সুতরাং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাটাতে হবে। তিনি রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মোঃ তাহির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন ও চুনারুঘা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি মানবিক বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরন করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews