1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ০১ নভেম্বর ২০২৫ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন মনতলা সীমান্ত বিওপি হতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী আটক করেছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার মনতলা বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোনসহ ০১জন আসামী আটক করে। আটককৃত মালের সিজার মূল্য ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। আটককৃত আসামী পরিচয় হলো, মোঃ মোসাদ্দির (২২), পিতা আব্দুল উসমান, গ্রাম-উত্তর বোরক, ডাকঘর-বোল্লা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

ভারতীয় ইয়াবা উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমাদের মাদকবিরোধী অভিযান এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।”

জব্দকৃত ইয়াবা আসামীসহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews