1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে চিহ্নিত অপরাধী যুবলীগ নেতা ইমান আলী গ্রেফতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ইমান আলী ওয়াসিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার পাইকুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইমান আলী ৫নং শানখলা ইউনিয়নের পাইকুরা গ্রামের মোঃ কুদরত আলীর ছেলে। সে ইউনিয়ন যুবলীগের নেতা হিসাবে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হিসেবে ওয়াসিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও ডাকাতির সাথে জড়িত ছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। দীর্ঘদিন ধরে সে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশ জানিয়েছে, ওয়াসিম একজন চিহ্নিত অপরাধী। সে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিতো। ওয়াসিমের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট