Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

হবিগঞ্জে ডিবির অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ লরি ও দুই আসামি আটক

By কালনেত্র
অক্টোবর ৩০, ২০২৫ 1 Min Read
০

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ দুই চোরাচালানকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) গভীর রাতে, রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ বস্তা, ওজন প্রায় ৩৬০০ কেজি জিরা এবং একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি জব্দ করা হয়।

ডিবির সদস্যরা অত্যন্ত কৌশল ও পেশাদারিত্বের সাথে অভিযানটি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানকারীরা বিদেশি মসলা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হবিগঞ্জ ডিবির তৎপরতায় এই চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়ে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশসহ অন্যান্য ইউনিট প্রতিনিয়তই অপরাধ দমন, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে সাফল্য অর্জন করছে। তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠেছে।

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, “মাদক, চোরাচালান বা যে কোনো অপরাধেই কেউ ছাড় পাবে না।” হবিগঞ্জ ডিবির এই সফল অভিযান সাধারণ মানুষের মধ্যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি করেছে এবং জেলায় অপরাধ দমনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

আজমিরীগঞ্জে ভূমি অফিসের তহসিলদার আবিদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ 

Next

মোবাইল নেটওয়ার্কের সুবিধা থেকে বঞ্চিত নরহা গ্রামের বাসিন্দারা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র