1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট মোজাম্মেল চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম ও পৌর যুবদলের রফিক তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মো: জালাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজ্জামেল চৌধুরী, যুবদলের বিপ্লবী যুগ্ন আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, আঃ কাদির সরকার, শফিক মিয়া, পৌরযুবদলের রফিক তালুকদার ও উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মো: আরিফুর রহমান আরিফ প্রমুখ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে হাজারো নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews