1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বিনামূল্যে ক্যান্সার রোগীদের সেবাদানকারী প্রতিষ্ঠান “আলোক নিবাস”

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদক: “আলোক নিবাস’ নামটি ক্যান্সার যোদ্ধাদের সহায়তা, সাহস, আশ্রয় এবং যত্নের প্রতিনিধিত্ব করছে।

ক্যান্সার রোগীরা যাতে ঢাকায় থেকে চিকিৎসা নিতে পারেন সেজন্য ঢাকায় গড়ে তোলা হয়েছে তাদের জন্য আবাসন কেন্দ্র। আবাসনের সঙ্গে নিয়মিত খাবার, মানসিক শক্তি বাড়ানোর প্রশিক্ষণ দেয়া হয়। যারা গরিব তাদের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ক্যান্সার থেকে মুক্তি পাওয়া এক ব্যবসায়ী। ব্যবসা বাদ দিয়ে এখন তার বসবাস ক্যান্সার রোগীদের সঙ্গে।

বাংলাদেশে প্রথম স্বয়ংসম্পূর্ণ সেবাদানকারী ক্যান্সার কেয়ার হোম ‘আলোক নিবাস’ এর উদ্বোধন হয়েছে গত ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকার ‘এ’ ব্লকের ৩ নম্বর রোডের বাড়িতে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশে ক্যান্সার এইড ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান।

আলোক নিবাসের পক্ষ থেকে বলা হয়, আমরা ক্যান্সারে অনেককে হারিয়েছি। এই রোগে রোগীদের কেমো ও রেডিও থেরাপি নিতে হয়। এখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের শারীরিক ফিটনেস, মনোবল বৃদ্ধিসহ নানা বিষয়ে সেবা দেবে আলোক নিবাস। প্রথম অবস্থায় একসঙ্গে ২৪ জন রোগী আলোক নিবাস থেকে সেবা নিতে পারবেন।

আলোক নিবাসের ঠিকানা: হাউজ-১৪৪, রোড-৩, ব্লক-এ, বারিধারা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯
ফোন: +880 1612 226223

কতৃপক্ষটি জানায়, মানুষের সেবার মধ্যেই মানুষের জীবনের আসল মূল্য নিহিত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews