Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

লাখাইয়ে ইলেকট্রিক শক দিয়ে মাছ নিধন, বিলুপ্তির পথে রেণুসহ দেশী মাছ

By কালনেত্র
অক্টোবর ২২, ২০২৫ 2 Min Read
০

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: তথ্য প্রযুক্তি ব্যবহার করে লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত  এলাকা শিবপুর গ্রামের আশেপাশে হাওর ভারচর,  দশকামান্না  ধলেশ্বরী নদীতে  অসংখ্য অবৈধ চক্রের সদস্য ইনভার্টারের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের প্রবণতা বেড়েই চলে। এভাবে মাছ শিকার অব্যাহত থাকলে মাছের সাথে অন্যান্য জলজ প্রাণীও বিলুপ্ত হওয়ার শঙ্কা করছেন উপজেলাবাসী।

এ পদ্ধতিতে কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাহায্যে পানিতে সাময়িক বৈদ্যুতিক শক দেওয়া হয়। এ পদ্ধতিতে পানিতে বৈদ্যুতিক শক একটি নির্দিষ্ট এলাকার সকল প্রকার জলজ প্রাণী বৈদ্যুতিক শকপ্রাপ্ত হয়। এই ভয়ানক বৈদ্যুতিক শক পদ্ধতিতে মাছ শিকারের ফলে রেণু মাছ থেকে শুরু করে অন্যান্য জলজ প্রাণীও মরে পানির উপরে ভেসে ওঠে। অসাধু মাঝিরা তখন জাল দিয়ে এসব মাছ পানি থেকে নিজেদের নৌকায় সংগ্রহ করেন।

সংগ্রহকৃত  মাছগুলো লাখাই বাজারে ও নাসিরনগর আড়ৎ  এ বিক্রি করা হয়। এ পদ্ধতিতে মাছ শিকারের কারণে এ উপজেলায় দেশি মাছ আর বেশি একটা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বেশকিছু দেশি প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বেশ কিছু জেলেরা জানান এ পদ্ধতিতে মাছ শিকারের ফলে তারা বেড় জালে আর আগের মতো মাছ পাচ্ছেন না।

উপজেলা লাখাই ইউনিয়নের নদী বিল গুলোতে বিদ্যুৎশক দিয়ে মাছ শিকারের বেশকিছু সরঞ্জামাদি। তার মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, বৈদ্যুতিক তার, এলইডি বাল্ব প্রভূতি।

খোঁজ নিয়ে জানা গেল, এসব নৌকার মাঝিরা সারারাত মাছ শিকারের পর কেউ ঘুমাচ্ছেন আবার কেউবা মাছ বিক্রি করতে গেছেন । আরো জানা যায় এরকম ইলেকট্রিক শক দিয়ে মাছ নিধনের ৫০ থেকে ৬০ টি নৌকা রয়েছে। প্রতিদিন এই মৎস্য শিকারিরা ইলেকট্রিক শক দিয়ে যমুনা নদীর ছোট ছোট মাছ ৬-১২ কেজি করে ধরে।

বিএনপি নেতা আজিজুল হক বলেন, ভারচর ধলেশ্বরী ২ ও ৩ নদীতে অবৈধভাবে বিদ্যুৎ সট জাল দিয়ে মাছ শিকার করছে, প্রতিবাদ করায় বিলের ইজারাদারদের মারপিট করছে।

লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন বলেন, অবৈধ সট জাল নিয়ে মাছ ধরা নিয়ে মারামারি না হয় এ  বিষয় আমরা দেখছি। তিনি আরো বলেন  ওসি স্যারের সাথে কথা বলবো।

এবিষয়ে লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কোনিক চন্দ্র শর্মা বলেন মাছ শিকারে এটি একটি ভয়াবহ পদ্ধতি। জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং ক্ষতিকর দিক নিয়ে জেলেদের সাথে আলোচনা করতে হবে। এর পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা বামৈয়ে একটি সচেতন মূলক সভাও করেছি।

এব্যাপারে আমি ইউএনও মহোদয় এর সঙ্গে কথা বলব।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

বরগুনা পলিটেকনিকে প্রথমবারের মতো “সমাবর্তন” এর উদ্যোগ 

Next

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র