বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে জামাতের ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মীর জুবাইর আলম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘােটের গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বাদ এশা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নুরুল ইসলাম (সাজল) এবং পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন টিম সদস্য আজিজুর রহমান রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর বায়তুলমাল সম্পাদক আব্দুল হাই আল-মামুন, সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন টিম সদস্য খলিলুর রহমান, চুনারুঘাট উলামা বিভাগের সভাপতি মাওলানা তাজুল ইসলাম এবং ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী একটি সুশৃঙ্খল দল। জনগণের সেবা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।

সভাপতির সমাপনী বক্তব্যে মো. নুরুল ইসলাম সাজল বলেন, “এখনই সময় ভিন্ন মতের কর্মীদের যাচাই-বাছাই করার। মানুষ ব্যালটের মাধ্যমে নিরব বিপ্লব ঘটাবে—এই বিশ্বাস নিয়েই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”

আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews