1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটে সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলনকালে ৩টি ট্রেক্টার ও ২জন গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের যৌথ অংশগ্রহণে শূন্য লাইন হতে ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ অভিযানে মাধবপুর উপজেলার তেমনিয়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০৩ টি ট্রাক্টরসহ ০২ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যটালিয়ন ৫৫ বিজিবি এর মনতলা বিওপির একটি চৌকস টহলদল আজ ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১৩০ ঘটিকায় মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় মাধবপুর উপজেলাধীন তেমনিয়া নামক স্থানে বিজিবির টহলদল বালু বোঝাই ০৩ টি ট্রাক্টরসহ ০২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন (১) শফিক মিয়া (২৫), পিতা মঞ্জুর আলী এবং (২) মোঃ সোহেল মিয়া (২৬), পিতা দুলাল মিয়া উভয়ের গ্রাম-মঙ্গলপুর, ডাকঘর-চৌমুহনী, থানা-মাধবপুর ও জেলা-হবিগঞ্জ।

সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত রাতের আঁধারে উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি সাধন এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। আটক ব্যক্তিকে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা” অনুযায়ী দোষী সাব্যস্ত করে ০২ (দুই) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো প্রয়োজনে বিজিবি সব সময় সবার আগে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। দেশের স্বার্থ বিরোধী যেকোনো কর্মকাণ্ড সবাইকে সাথে নিয়ে কঠোরভাবে দমন করা হবে। হবিগঞ্জ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, জনস্বার্থ ও দেশের সম্পদ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সচেষ্ট রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews