1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে রুগীর মৃত্যু; অভিযোগ রুপরিবারের

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা না পেয়ে মোঃ আব্দুল মজিদ নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে রোগী মৃত্যুর সঙ্গে লড়াই করলেও দায়িত্বে থাকা ডাক্তার বা নার্স কেউই এগিয়ে আসেননি। মৃত্যুর পরও দীর্ঘ এক ঘণ্টা পর্যন্ত হাসপাতালের কেউ উপস্থিত হননি।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী মজিদ। দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। নার্সদের সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। রোগী কাতরাতে থাকলেও কর্তব্যরত কর্মীরা উদাসীন ছিলেন বলে অভিযোগ উঠেছে।

এক পর্যায়ে প্রায় ৪০ মিনিট পর একটি অক্সিজেনের অকেজো সিলিন্ডার নিয়ে এসে মজিদকে দেয়া হয়। কিন্তু সিলিন্ডারের গ্যাস ছিল না।

পরবর্তীতে এই অক্সিজেনের সিলিন্ডার পরিবর্তন করতে করতেই প্রায় দেড় ঘন্টা সময় লাগিয়ে দেয়া হয়। ডাক্তার কিংবা নার্স কেউই এগিয়ে আসেনি। একপর্যায়ে চিকিৎসাহীন অবস্থা মৃত্যুবরণ করেন ব্যবসায়ী আব্দুল মজিদ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews